বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রুপালী চাঁদপুরের বন্ধুদের ড্রিম হলিডে পার্কে মিলন মেলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:৪৩ পিএম
রুপালী চাঁদপুরের বন্ধুদের ড্রিম হলিডে পার্কে মিলন মেলা
বন্ধু মানে তুই আমি তোরা, বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা।
রুপালি চাঁদপুরের ব্যানারে প্রতি বছরের ন্যায় এবার ও সকল বন্ধুদের নিয়ে শুক্রবার (৩১জানুয়ারী) নরসিংদির ড্রিম হলিডে পার্কে আনন্দ ভ্রমনের আয়জন করা হয়।দেশের বিভিন্ন প্রান্তে ছরিয়ে ছিটিয়ে থাকা রুপালী চাঁদপুরের সকল বন্ধুরা ছুটে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে।
ভোর ৬টায় বাসযোগ চাঁদপুর ত্যাগ করে দুপুর ১২ টায় পৌছে দিনভর আনন্দ উল্যাসর দিনটি উপভোগ করে।
এসময়ে নরসিংদির ড্রিম হলিডে পার্কের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে অবলোকন করা হয়।
দুপুরের মধ্যাহ্নভোজের পর কিছু সময় বিরতির পর ভ্রমনকে স্মৃতির এ্যালবামে ধরে রাখার জন্য  ফটোশেসন করে।পরে রুপালি চাঁদপুরের  সকল সদস্য এক বৈঠকে মিলিত হয়।
 এ সময় বন্ধুরা জানান, রূপালী চাঁদপুরের ব্যানারে আমরা যে যেখানেই থাকি প্রতিবছর আমাদের এই মিলন মেলা অব্যাহত থাকবে। এবং আমরা বন্ধুদের বিপদে-আপদে সকলেই একত্রিত হয়ে সবসময় একে অপরের পাশে থাকবো।
এবারের এই ভ্রমন সত্যিই আনন্দদায়ক হয়েছে যা মনে রাখার মত।দিনভর এই আয়োজন সম্পন্ন করে বিকেলে ড্রিম হলিডে পার্ক ত্যাগ করে হয়।
এই আয়োজনের দায়িত্বে ছিলেন, রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন,সাধারন সম্পাদক নুর হোসেন নুরু,সহ-সভাপতি নুরুল আমিন খাঁন আকাশ,  যুবায়ের আলম (বাপ্পি) যুগ্ম সম্পাদক নুরে আলম রিপন,গিয়াস উদ্দিন মিন্টু,সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলন,ক্রীড়া সম্পাদক মিন্টু বকাউল,সহ সাংগঠনিক সম্পাদক সুজন আখন্দ,মিজান লিটন,গাউছুল আজমসহ রুপালী চাঁদপুরের সকল বন্ধুগন।
পরিশেষে দিনব্যাপি এই আয়জনের সুন্দর পরিসমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital