বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৪ পিএম
মতলব উত্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীদের এবং মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের সাংস্কৃতিক ক্লাবের সদস্যদের অংশগ্রহণে উক্ত সাংস্কৃতিক সন্ধ্যা অত্যন্ত জমকালোভাবে অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদা কুলসুম মনি।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, শিক্ষানুরাগী প্রভাষক রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সজল মজুমদার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, প্রভাষক বদরুন নাহার লরিন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান আশিক, শিল্পমনা ব্যক্তিত্ব আমিনুল ইসলাম সাব্বির প্রমুখ।
উল্লেখ্য, কৌশিক ঘোষ ও আনিসা আক্তার নাদিয়ার সঞ্চালনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital