বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চান্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 

ভালো নির্বাচনের মাধ্যমে ভালো জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে : শেখ জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৯ পিএম
ভালো নির্বাচনের মাধ্যমে ভালো জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে : শেখ জয়নাল আবেদীন

চান্দ্রা ইউনিয়নে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এবং ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ১২নং চান্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২নং চান্দ্রা ইউনিয়ন শাখা।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
তিনি বলেন, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। অথচ ৭২ এর সংবিধানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার মুক্তিযুদ্ধের মূল স্লোগান বাদ দেওয়া হয়েছে। সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিস্থাপন করা হয়েছে। এভাবে ১৯৪৭ সালেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুক্তি কামী মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঠিক একইভাবে ৭১ সালেও মুক্তিযুদ্ধাদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে।
৫ অগস্টের রক্ত যদি বৃথা যায় তাহলে আমাদের কপালে আরো অনেক দুর্ভাগ্য অপেক্ষা করছে। ৫ আগস্ট তৈরি হয়েছে বিগত ৫৩ বছরের রাজনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার লক্ষ্যে। যেখানে দল মত ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।
তিনি বলেন, আমাদেরকে নির্বাচন পদ্ধতির সংস্কার আনতে হবে। যেই নির্বাচন পদ্ধতিতে ৫৩ বছরেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, সেই নির্বাচন পদ্ধতিতে পুনরায় নির্বাচন হতে পারে না। আজকে যারা সংস্কার বাদ দিয়ে দ্রুত নির্বাচন চাচ্ছে এই ৬ মাসে তাদের অবস্থা এদেশের মানুষ দেখছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ভালো নির্বাচনের মাধ্যমে ভালো জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন। জয়েন্ট সেক্রেটারী শাহ্ জামাল গাজী সোহাগ।
চান্দ্রা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মাওলানা মজিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদ আলম ছৈয়ালের সঞ্চালনায় গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ রাকিব হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান, লক্ষীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মনিরুজ্জামান, হানারচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মনির হোসেন, বালিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ মানিক মিয়া প্রমুখ।
এছাড়াও সমাবেশ চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ইসলামী আন্দোলনের শত শত নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয়। গণ সমাবেশ কে কেন্দ্র করে বিকেল থেকে চান্দ্রা বাজার এলাকা গণমানুষে পরিণত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।