শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আল-আমিন মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম
আল-আমিন মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

চাঁদপুরে আল-আমিন মডেল মাদ্রাসার দাখিল(এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) মাদ্রাসার মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরে আল-আমিন মডেল মাদ্রাসার দাখিল(এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর গাছতলা দরবারের পীর আল্লামা খাজা মোঃ অলি উল্যাহ।

মাদ্রাসার অধ্যক্ষ আনম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জহির মুনাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান, মাদরাসতু ইশআতিল উলুমের সহকারী অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন, ওসমানিয়া কামিল (এম এ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নাজমুস সাআদাত, আল হেরা ওয়াহেদিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা নেয়ামত উল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগি আব্দুস শুক্কুর মোস্তান, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান মাস্তান।

বিদায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মেরাজ রহমান আদর।

Model Hospital

বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি মাও নুরুল ইসলাম, চেয়ারম্যান হাফেজ মাও আসাদুজ্জামান দেওয়ান।

অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাহমিদ ইবনে আজাদ, সাকিবুল হাসান জিএম রাসেল।

আলোচনা সভা শেষে পরিক্ষার্থী ও সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

বিদায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital