বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুকুরে ডুবে চাঁদপুর ও হাজীগঞ্জে ৩ শিশুর মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫:৩৮ পিএম
পুকুরে ডুবে চাঁদপুর ও হাজীগঞ্জে ৩ শিশুর মৃ ত্যু

চাঁদপুর ও হাজীগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পুকুরে ডুবে মারা যাওয়া তিন শিশু হলো– চাঁদপুর সদর উপজেলার রামদাসদীর ৩ বছরের মাইমুনা, হাজীগঞ্জের রাজারগাঁও গ্রামের ২ বছরের জুনায়েদ হোসেন ও সাকদী এলাকার দেড় বছর বয়সী মিরাজ।

মাইমুনা ও জুনায়েদের পরিবার জানায়, হঠাৎ করে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঘরের পাশে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। হাসপাতালে নিলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।

Model Hospital

মিরাজের পরিবারের এক সদস্য জানান, সকালে বাড়িতে খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে কাছে যায় সে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া ৩ শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital