শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশের আকাশে দেখা গেছে চাঁদ, কাল থেকে রোজা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:৩৭ পিএম
দেশের আকাশে দেখা গেছে চাঁদ, কাল থেকে রোজা

দেশের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী রোববার থেকে রোজা শুরু হবে।

শনিবার (১ মার্চ) রাত থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ রাতেই সাহরি খেয়ে প্রথম রোজা পালন করা হবে।

পবিত্র রমজান শুরুর দিন ঠিক করতে আজ বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বৈঠকের পর জাতীয় চাঁদ দেখা কমিটি এসব তথ্য জানায়।

Model Hospital

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital