শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০:১৬ পিএম
মতলব দক্ষিণে কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা এলাকায় সংগঠনের কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল তৈল, ছোলা-বুট, মুড়ি, চিনি, বেসন, খেজুর ও মুশুরির ডাল।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সায়েদুল হক মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াছিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, খর্গপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মো. শাহ আলম সরকার, মো. শামছুউদ্দিন খন্দকার, মো. মনির হোসেন বেপারী, আব্দুল মান্নান মেম্বার, শিপন মৃধা, আলী নেওয়াজ, মোস্তফা প্রধান, মোঃ গিয়াস উদ্দিন প্রধান, সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম সিফাত প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মো. আলাউদ্দিন দেওয়ানজী, মো. আবু বক্কর বেপারী, মো. মিজান বেপারী, শফিউল্লাহ প্রধান, আলাউদ্দিন প্রধান, রাসেল আহম্মেদ বাবু, আল আমিন মোল্লা, রুবেল প্রধানসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য; নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামের যে পরিবারগুলো রমজানের সময় ইফতার কিনতে সক্ষম নন, তাদের খুঁজে বের করে রোজার শুরুতেই ইফতার সামগ্রী পৌঁছে দেয় কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠন। এর জন্য এলাকার কিছু প্রবাসী ও উদীয়মান সমাজসেবীরা অর্থায়ন করে থাকেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital