শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, কাজ বন্ধ করল যুব সমাজ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম
শাহরাস্তিতে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, কাজ বন্ধ করল যুব সমাজ

শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আওতাধীন আয়নাতলী গ্রামের একটি সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

৮৪ লক্ষ টাকা বাজেটের এই সড়কটিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ চালানোর অভিযোগে স্থানীয় যুব সমাজ কাজ বন্ধ করে দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করে সড়ক নির্মাণ করছেন, যা দীর্ঘস্থায়ী হবে না এবং কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়বে। এলাকার জনগণ ও যুব সমাজ এই অনিয়ম মেনে নিতে না পেরে একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা বলেন, “সরকার জনগণের টাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু কিছু অসাধু ঠিকাদার ও কর্মকর্তারা জনগণের সাথে প্রতারণা করছে। আমরা নিম্নমানের কাজ হতে দেব না।”

Model Hospital

একজন প্রবীণ গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকল্পে যে বাজেট বরাদ্দ হয়েছে, সেই অনুযায়ী কাজ না হলে জনগণ প্রতারিত হবে। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিক।”

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা এখনো কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আরও বড় আন্দোলনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া হবে। আয়নাতলী যুব সমাজ ও এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যাতে উন্নয়ন প্রকল্পটি যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital