শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যৌথ বাহিনীর অভিযানে ফরিদগঞ্জে আটক ৫

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:৩৫ পিএম
যৌথ বাহিনীর অভিযানে ফরিদগঞ্জে আটক ৫
যৌথ বাহিনীর অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে ও বিভিন্ন মামলার ৪ জনকে গ্রেফতার করা হয়।
যানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বরত অফিসার সঙ্গীয় ফোর্স এবং ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম ও তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তীর দিকনির্দেশনায় এসআই মো. জাহাঙ্গীর আলম উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. জানে আলম মুন্সি(৫০)কে গ্রেফতার করেন‌।
একইসময় থানার বিভিন্ন ফোর্সসহ জি-আর মামলার আসামি মোঃ রুবেল মিজিকে উপজেলার চর রামপুর এলাকা থেকে এবং নিয়মিত মামলার আসামি মোঃ মোবারক হোসেন রতন (৩০), মোঃ আরিফ (৩৫),  ইব্রাহীম খলিল প্রঃ খলিলুর রহমান(৩৪) কে চরমান্দারি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, চুরি- ডাকাতি, ছিনতাই রোধে চলমান অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা মাদক আইনে মামলা দায়ের  এবং বিভিন্ন মামলার আরো ৪জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital