বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের সদস্য হলেন নূরে আলম গাজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৩:১৩ পিএম
স্বেচ্ছাসেবক দলের সদস্য হলেন নূরে আলম গাজী
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর সদর উপজেলা কমিটির সম্মানিত সদস্য পদে মনোনিত হয়েছেন উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সন্তান মোঃ নূরে আলম গাজী।
গত শুক্রবার ৭ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চাঁদপুর জেলা কমিটির আহবায়ক মাসুদ মাঝি ও সদস্য সচিব সামছুল আরেফিন খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
নূরে আলম গাজী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গ্রামের বাসিন্দা।
তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে জানান দিয়ে দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করে যাচ্ছেন।
নূর আলম গাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর সদর উপজেলা কমিটির সদস্য পদে মনোনিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এদিকে নূর আলম গাজীকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে মনোনীত করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং নিজ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
জানা যায়, উক্ত কমিটিতে আবু হানিফ কাকনকে আহবায়ক, মোঃ হান্নান মিজিকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও পীরজাদা জুনায়েদ উল্যাহ খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদন দেয়া হয়। ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের উক্ত কমিটিতে শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে নূরে আলম গাজীকে একমাত্র সদস্য হিসেবে মনোনীত করেন দলীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital