শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:৫৭ পিএম
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি গঠন

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ৮ মার্চ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আরীফ মোহাম্মদ রুহুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা করেন।

২০২৪ সালের ১৪ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে আরীফ মোহাম্মদ রুহুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জসিম উদ্দিন জয়লাভ করেন।

পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ : সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, সহ-সভাপতি মো. ওমর ফারুক, মো. জসিম উদ্দিন, ইউসুফ আলী পাটোয়ারী, মাসুদ আলম মিজি, কামাল হোসেন, আলমগীর কবির টুটুল, মিজানুর রহমান কাজল, জয়নাল আবেদীন। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাইফুল ইসলাম, ইয়াসিন মোল্লা, মন্জুর আলম, গাজী খোরশেদ আলম, মো. মোতালেব হোসেন, ফরহাদ হোসেন।

Model Hospital

সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়া ও কাহার ভূঁইয়া। অর্থ সম্পাদক বিএম রোকনুজ্জামান, সহ-অর্থ সম্পাদক ওয়াজকুরুনী, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার, সহ-দপ্তর কামরুজ্জামান, প্রচার সম্পাদক অজিত কুমার দাস, সহ-প্রচার বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন ও তাহমিনা আক্তার, ক্রীড়া সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ খান, সহ-সাংস্কৃতিক তোফাল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ- সমাজ কল্যাণ মুন্নি আক্তার।

সম্মানিত সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, কবির মোল্লা, কবির সুমন, মামুনুর রশিদ, শাহ আলম তালুকদার, কবির হোসাইন, জহির সুমন, জাহাঙ্গীর আলম, রেহানা আক্তার, ইয়াসমিন আক্তার, ফারুক হোসেন, মোঃ সাখাওয়াত, নুর আলম, পারহানা সিকদার এবং মোঃ মাহবুব।

এক বার্তায় নব নির্বাচিত কমিটির সকলকে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অভিনন্দন জানিয়েছেন।

সেই সাথে চাঁদপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের রোল মডেল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital