বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে শিক্ষামন্ত্রীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ২:২৩ পিএম
শাহমাহমুদপুরে শিক্ষামন্ত্রীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মাসুদ হোসেন : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী বলেছেন, চাঁদপুর-হাইমচরের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিবো না। আগামী সংসদ নির্বাচনে তাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষে একটি কুচক্রী মহলের এটি সাজানো ষড়যন্ত্র।
আপনারা জানেন, চাঁদপুরে শিক্ষামন্ত্রীর নামে কোন জমি নেই। তার কোন লোভ লালসা নেই। তিনি কাজ করে যাচ্ছেন চাঁদপুরবাসীর উন্নয়নের জন্য। তার প্রমান হিসেবে আপনারা দেখছেন তিনি ইতিমধ্যেই চাঁদপুরে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। তার সফলতায় ইর্শান্বিত হয়ে, তাকে দেশবাসীর কাছে ঘায়েল করতে একটি চক্র কাজ করছে। আমরা কুচক্রীদের উদ্দেশ্যকে সফল হতে দিবো না। আমরা আমরা উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধা গোবিন্দ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, খন্দকার সাহিদুল আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন আল হাসান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার সাহিদুল আলম মাহফুজ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।