বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:৩৫ পিএম
মতলব দক্ষিণে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল আজ বিকাল ৩টায় মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মুফতি মুঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রাসেল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ শফিকুল ইসলাম,  মুহাম্মদ শরীফুল ইসলাম (সুজন), মুহাম্মদ আব্দুর রহিম ফয়েজি, মুহাম্মদ সুমন প্রধানিয়া, হাজী মুহা. আব্দুস সোবহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মানসুর আহমাদ সাকি বলেন, দেশব্যাপী নারী ধর্ষণ আমাদেরকে ভাবিয়ে তুলছে। আইনের শাসন না থাকায় দিন দিন নারী ধর্ষণের মতো রোমহর্ষক ঘটনা চক্রবর্তী হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা এ অবস্থার আমুল পরিবর্তন চাই। আমরা আর কোনো ধর্ষণের চিত্র দেখতে চাই না।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের জন্য হাফেজ রাসেল আহমাদকে সভাপতি, মুফতি, আরিফনবিল্লাহ হাবিবীকে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেনে মুহাম্মদ গিয়াস উদ্দিন খানের নাম ঘোষণা করে মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের শক্তিশালী কমিটি ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital