বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যানজট নিরসনে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:৪৩ পিএম
ফরিদগঞ্জে যানজট নিরসনে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদগঞ্জ বাজারে জানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনী, পুলিশসহ পৌর শহরের সড়কের উপর অবস্থিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে।
এসময় অবৈধ পার্কিং, অবৈধ পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে।
অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল
নাঈম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, বাজার ব্যবাসয়ী কমিটির সভাপতি আলী হায়দার পাঠান টিপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও পৌর সভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, রমজানে বাজারে জানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান পরিচালনা হয়েছে।
আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital