শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বুয়েট-চুয়েটে ভর্তির সুযোগ পেলেন কুরআনে হাফেজ যমজ দু’ভাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৫৮ পিএম
বুয়েট-চুয়েটে ভর্তির সুযোগ পেলেন কুরআনে হাফেজ যমজ দু’ভাই

এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ যমজ দুই ভাই।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান।

জানা যায়, চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন। অন্যজন চট্টগ্রাম থেকে এমবিএ করছেন।

Model Hospital

আবুল কাশেম জানান, তার হাফেজ যমজ দুই সন্তান হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিলেন।

পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে জিপিএ ৫ নিয়ে এইচএসসি পাস করেন। তারপর তারা দুজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর একজন বুয়েটে এবং একজন চুয়েটে উত্তীর্ণ হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital