শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শিশু চুরির সময় জনতার হাতে আটক কামাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১২:৪৫ এম
চাঁদপুরে শিশু চুরির সময় জনতার হাতে আটক কামাল

৯ বছরের এক কন্যা শিশুকে কিডন্যাপের সময় জনতার হাতে আটক হয়েছেন মো. কামাল বেপারী (৩৫) নামে এক ব্যক্তি।

চাঁদপুরের নতুনবাজার এলাকায় চকোলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক কন্যা শিশুকে চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছেন কামাল বেপারী (৩৫) নামে এক ব্যক্তি।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় আটকের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বাহার মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল নামের ওই ব্যক্তি অসৎ উদ্দ্যেশে দুই বার একটি কন্যা শিশুকে হাজী মহসীন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। তাকে চকোলেটের প্রলোভন দেখায়। পরে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে ভয় পেয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে।

শিশুটি বিস্তারিত জানালে লোকজন দৌড়ে গিয়ে ওই চোরকে ধরে ফেলে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

Model Hospital

এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে শিশুটির কান্না বিজড়িত কণ্ঠে স্থানীয়দের কাছে ঘটনার আদ্যোপান্ত জানাতে দেখা গেছে এবং ঘটনা শুনে স্থানীয়রা কামাল নামে ওই চোরকে রাগে ক্ষোভে গণধোলাই দিচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চোর কামালকে আটক করে থানায় নিয়ে আসি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital