শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর নামে মিথ্যাচারের প্রতিবাদে মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ৪:১৬ পিএম
শিক্ষামন্ত্রীর নামে মিথ্যাচারের প্রতিবাদে মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সমাবেশ
গাজী মোঃ মহসিন : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও সফল শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপির বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্রমূলক মিথ্যাচার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
২৭ জানুয়ারি বিকাল ৪টায় মৈশাদী ইউনিয়ন ডিজিটাল কনফারেন্স হল রুমে মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম পাটওয়ারী।
প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইসমাইল গাজী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন বেপাপ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জাহেদা বেগম, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সাধারন সম্পাদক মোঃ ইকবাল মৃর্ধা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital