শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দোয়া মাহফিল ও ইফতার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৩৩ পিএম
মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দোয়া মাহফিল ও ইফতার
চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌরশাখা কর্তৃক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৪ মার্চ শুক্রবার বিকেলে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ২৬১ নং চাঁদপুর-২ সংসদীয় আসনের প্রার্থী ডাঃ মোহাম্মদ আব্দুল মুবিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার, এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌরশাখার সভাপতি মাওলানা মোঃ রবিউল আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হাই শিকদার, উপজেলা শিবির সভাপতি মাহবুব হোসেন সরকারসহ অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital