বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৮:১৮ পিএম
চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ইফতার মাহফিল

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ)’ এলিট চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ আহমদ কাজল ও ড্যাব চাঁদপুরের সাধারণ সম্পাদক ডা.মোহাম্মদ মাহাবুবুল আলমের যৌথ সঞ্চালনায় ইফতারের পূর্বে বক্তব্য রাখেন ডা. জাহাঙ্গীর খান, অধ্যাপক ডাঃ সালেহ আহমেদ, ডা. গফুর মিয়া।

এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একে মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শোয়ায়েব, সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রমুখ।

Model Hospital

ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতির মাওলানা ড. মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুরের চিকিৎসকবৃন্দসহ জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital