বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৩৩ পিএম
চাঁদপুরে জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের জেলেদের মধ্যে চাল বিতরণকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।

Model Hospital

৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, ‘রোববার (১৬ মার্চ) থেকেই জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া আজ ৭ নম্বর ওয়ার্ডের লোকদের আসতে নিষেধ করেন। যে কারণে কেউ আসেননি। কিন্তু দূরে দাঁড়িয়ে থেকে দেখা গেছে, নুরু ভূঁইয়ার লোকজন যাদের কোনো জেলে কার্ড নেই, তারা চালের বস্তা নিয়ে যাচ্ছেন। তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।’

স্থানীয়রা জানান, কিছু জেলে কার্ড ছাড়া চাল নিতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কার্ডধারী ও কার্ডছাড়া জেলেরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, ‘আমরা গতকালও উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন চাল বিতরণের সময় সমস্যা করেছে। তাদের আজ আসতে নিষেধ করেছি। কিন্তু তারাই আজ এখানে হামলা ও মারামারির সৃষ্টি করেছে। জেলে কার্ডছাড়া চাল নিয়ে যাওয়া এবং আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে তা সঠিক না।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাব্বি নামের একজন মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এসময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মেইন গেট বন্ধ করে দেই। এরপর চাল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে জানি না। বর্তমানে ইউনিয়নে চাল দেওয়া বন্ধ রয়েছে।’

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital