বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহবায়ক সূর্যের ইফতার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:১৫ পিএম
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহবায়ক সূর্যের ইফতার বিতরণ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শামসুল আলম সূর্যের উদ্যোগে শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শামছুল আলম সূর্যের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো,র রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা কামনায় ইফতার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে শতাধিক পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আলমগীর হোসেন রুবেল, আব্দুল্লাহ আল মামুন বেপারি, মোঃ দেলোয়ার হোসেন বেপারী, মোঃ জসিম উদ্দিন মোল্লা, আব্দুর রহিম খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ হাসেম গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রুবেল, মোঃ হাবিবুর রহমান খান, সদস্য নুর মোহাম্মদ, আবু কালাম,৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হারুন উর রশিদ,যুবনেতা জীবন গাজী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital