বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শিক্ষামন্ত্রী’র বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ১:৩২ পিএম
শিক্ষামন্ত্রী’র বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

মো: রাছেল : চাঁদপুরের হাইমরের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্র লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ডাক বাংলোর সড়কের সম্মুখে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন- আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাত এজেন্ট একটি কুচক্রী মহলের ইন্ধনে চাঁদপুর এর উন্নয়ন বাধাগ্রস্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ঈর্ষাপরায়ন হয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভূমি অধিগ্রহণ নিয়ে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয় কে জড়িয়ে মিথ্যা ও অপপ্রচার করে যাচ্ছেন একটি মহল।

বক্তারা আরো বলেন, যেখানে এখনো সরকার জমি অধিগ্রহন/ ক্রয় করেনি সেখানে দূর্নীতির অভিযোগ ও অপপ্রচার শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার ছাড়া কিছুই নয়। এই অপপ্রচার কচুয়াবাসী মেনে নেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী কে জড়িয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ কর্তৃক দেয়া মিথ্যা বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে আহবান জানিয়ে নেতৃবৃন্দ।

জেলার আওয়ামী লীগ এর পদে থেকে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এমন বক্তব্যে দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নাসির উদ্দিন বিএনপি জামাত এর এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। অনতিবিলম্বে দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে নাসির উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবী জানান।

Model Hospital

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম-আহ্বায়ক শুভ জিৎ দাস, শাকিল মুন্সী, চাঁদপুর পলিটেকনিক ইউস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজিব।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম- আহবায়ক ফয়সাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদীপ, ৩নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকার, ১২নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকিল আহম্মেদ বাপ্পি, ৯নং কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শুকুর আলম মৃধা প্রমুখ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।