বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৩৭ পিএম
সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ
 ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ। এতে দলেরই উপকার হয়।
শুক্রবার দুপুরে শহরের চেয়ারম্যান ঘাটস্থ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেছেন।
অ্যাড. লতিফ শেখ বলেন, কয়েকদিন আগে আমাদের মতলব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন জাতির কাছে ক্ষমা চেয়ে শতাধিক নেতাকর্মীসহ পদত্যাগ করেছেন মর্মে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। প্রকৃত সত্য হচ্ছে সে ছাড়া আর কেউই পদত্যাগ করেনি। তাছাড়া জাতির কাছে ক্ষমা চাওয়ার সে কে? আর এতো বছর পরে কেনো ক্ষমা চাইতে গেলেন? এটা আমাদের প্রশ্ন?
তিনি বলেন, দলে ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি। একই সাথে মতলব দক্ষিণের উপজেলার পূর্বের কমিটি বিলুপ্ত করে আমরা নতুন আহ্বায়ক কমিটি অনুমোদ দিয়েছি। আমাদের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটিটি হচ্ছে ৩১ সদস্যের। তাতে আহ্বায়ক হচ্ছেন এসএম সেলিম সরকার এবং সদস্য সচিব হচ্ছেন আবদুল বাতেন মিয়াজী। যারা আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা সম্মেলন করার শর্তে কমিটি অনুমোদন পেয়েছেন।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এমরান হোসেন মিয়া বলেন, এটি একটি পুরাতন রাজনৈতক দল। এই দলের অনেক কীর্তিই সারাদেশের মতো চাঁদপুরেও পল্লীবন্ধু এরাশদ সাহেব রেখে গেছেন। তাই এখানে কে আসলো কে গেলো এতে সংগঠনের কোন ক্ষতি হওয়ার সুযোগ নেই। কেননা জাতীয় পার্টির জন্য আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের ছাড়া কেউই অপরিহার্য নয়। কাজেই সবাই মিলেমিশে কাজ করলেই আমাদের সাংগঠনিক লক্ষ্যে পৌছাতে পারবো বলে বিশ্বাস করি।
এসময় চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী,সদরের সভাপতি জাকির হোসেন হিরু, মতলব উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, সহসভাপতি আব্দুল করিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,যুব সংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম,ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম মোল্লা,  মতলব দক্ষিণ জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বাতেন মিয়াজী, যুগ্ম আহ্বায়ক সার্জেন কাদের,সদস্য মনির হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital