বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শপথ অনুষ্ঠানে

মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে : জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৫১ পিএম
মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে : জয়নাল আবেদীন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ পাঠ করান প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন ২৪ এ গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে। মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্নপূরণ সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত কোন মতবাদে বিশ্বাসী হতে পারেনা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ এশা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রকাশ্য দিবালোকে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশের মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা মোটেও প্রত্যাশা ছিলো না। দেশের সিংহভাগ জনগোষ্ঠীর সমর্থন পেয়ে এ সরকার কেন অপরাধ দমন করতে পারছে না তা নিয়ে জনমনে নতুন করে প্রশ্নের উদ্রেক হয়েছে। গত ১৬ বছর ধরে কেউ ভোট দিতে পারেনি। আগামীতে যে নির্বাচন হবে সেখানে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
বিচারপ্রক্রিয়া বিলম্বিত হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শিশু-নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনাসহ সব বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকারের নানা পদক্ষেপের কথা শোনা গেলেও বাস্তবে এর কিছুই দেখা যাচ্ছে না। মানুষ ক্রমে আইন হাতে তুলে নিতে অভ্যস্ত হচ্ছে। এটা রাষ্ট্রের জন্য ভালো লক্ষণ নয়। সব জায়গায় এর প্রভাব ছড়িয়ে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। জুলাই-আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা কাম্য ছিল না।’
তিনি আরও বলেন, আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হোক। এতে কয়েকটি সুবিধা ভোটার বা নাগরিকগ ভোগ করতে পারবে। এক প্রত্যেক ভোটের সঠিক মূল্যায়ন হবে দ্বিতীয় এলাকায় রাজনৈতিক দানব তৈরি হবে না তৃতীয়ত কালো টাকা পেশী শক্তি প্রয়োগ বন্ধ হবে। কমবেশি সকল রাজনৈতিক দল সংসদে কথা বলার সুযোগ থাকবে বিধায় স্বৈরশাসক তৈরির পথ বন্ধ হবে। তাই (P R) বা সংখ্যাানুপাতিক নির্বাচন পদ্ধতি এখন সময়ের দাবি, এই দাবি গণদাবীতে পরিণত করতে হবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী মাও. ইয়াসিন রাশেদ সানী, সাবেক অর্থ সম্পাদক মামুনুর রশীদ বেলাল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুহা. আবুল বাশার তালুকদার, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাকিব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital