শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি টামটা উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল 

বিএনপির রাজনীতি পুঁজি করে অন্য পক্ষের উপর অত্যাচারের সাহস দেখাবেন না : ইঞ্জি: মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:৩৭ এম
বিএনপির রাজনীতি পুঁজি করে অন্য পক্ষের উপর অত্যাচারের সাহস দেখাবেন না : ইঞ্জি: মমিনুল হক
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপি বিএনপি’র ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা শেষে এক  ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজাপুরা মাদ্রাসা মাঠে এটি অনুষ্ঠিত হয়। ওই ইউপি বিএনপি’র সভাপতি মোঃ শহীদুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন, শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলার বিএনপির রাজনীতিতে কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ রয়েছে। আমদানি করা রাজনীতি এ ঐক্য বিনষ্ট করতে পারবেনা। আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধক্রমে নির্দেশনা প্রদান করেন, বিএনপির রাজনীতি পুঁজি করে অন্য পক্ষের উপর কেউ অত্যাচারের সাহস দেখাবেন না। এই কৃতকর্মের  দায়-দায়িত্ব বিএনপি বহন করবে না। যার কুকর্ম তাকে ভোগ করতে হবে। পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওদলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানের পবিত্র মাহে রমজানের ও ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা দলীয় কর্মী সমর্থক নেতৃবৃন্দকে জানান।
এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: আবু ইউছুফ পাটোয়ারী রুপন।
তিনি বক্তব্য বলেন, আমি আজকের এই ইফতার মাহফিল থেকে বাংলাদেশের অহংকার আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কিছু মেসেজ আপনাদের নিকট তুলে ধরছি। বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাদের নেতা জনগণের নিকট বার্তা দিয়েছিলেন এদেশক একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। এখানে থাকবে না কোন হানাহানি, থাকবে না নির্যাতন-নিপীড়ন, দলীয় হানাহানি, প্রতি প্রতিপক্ষকে দমন,সংখ্যালঘু নির্যাতন, হিন্দু মুসলিম বিভাজন।তিনি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন।
এছাড়া তিনি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির আইকন ইঞ্জি: মমিনুল হক সম্পর্কে বলেন এই জনপদের দলীয় কর্মী সমর্থক ও আপামর মানুষের ভাগ্য উন্নয়নে ধানের শিষের প্রতীকের প্রার্থী তার বিকল্প নাই। তিনি দলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, সময় এসছে তাকে আমরা তার প্রতিদান দেওয়ার। আশা করি দলের হাই কমান্ড সে মূল্যায়নটুকু করবেন।
এক পর্যায়ে তিনি বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমাদের নেতা বলে আসছেন,  কোন ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের উপর, কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের  উপর নির্যাতন করা চলবে না।
টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি দখল বাণিজ্য কাউকে করতে দেওয়া হবে না। এই বিষয়গুলি আপনারা মেনে চলবেন। পরিশেষে তিনি সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
এছাড়া ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়েত আলী বেঙ্গল ও ইউপি সহ সম্পাদক মোঃ সাগরের যৌথ সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন আখন্দ, শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, উপজেলা বিএনপি নেতা মাহবুবুল হাসান বাবলু, বিএনপি নেতা শামীম আহমেদ, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কিরণ মুন্সিসহ স্থানীয় পর্যায়ের বিএনপির মূলদল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পরে আমন্ত্রিত অতিথিরা নেতাকর্মী ও সমর্থক এবং সাধারন মানুষদের নিয়ে বিএনপি’র সকল স্তরের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital