বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি রায়শ্রী উত্তর বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:৪০ পিএম
শাহরাস্তি রায়শ্রী উত্তর বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে এক বিশাল মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২১ শে মার্চ, রায়শ্রী উত্তরের দাদিয়াপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় সভাপতিত্ব করেন রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী (লিটন), হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন খোকন, শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাবেক ও পৌর বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক সায়মন খোকন, রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আবু সালেহ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফয়সালসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সভায় অংশ নেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নিরলসভাবে কাজ করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দেশ, জাতি ও বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital