শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তেগুরিয়া ওবায়েদুল হক উবি’র সহকারী শিক্ষক আব্দুল মালেক আর নেই

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১০:৩৪ পিএম
তেগুরিয়া ওবায়েদুল হক উবি’র সহকারী শিক্ষক আব্দুল মালেক আর নেই

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক আর বেচেঁ নেই (ইন্নালি…রাজিউন)।

তিনি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কচুয়ার নিজ বাসায় মারা যান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার ৭টার দিকে তার নিজ বাড়ি উপজেলার সফিবাদ গ্রাম থেকে মসজিদে মুসল্লিদের ইফতার করিয়ে কচুয়ায় বাসায় ফেরার পথে দোয়াটি সরকার বাড়ির সামনে সিএনজি থেকে মোবাইলে কথা বলতে গিয়ে আকস্মিক ভাবে মাথা ঘুরে পরে যায়।

এসময় তার মাথা,হাটু ও হাতে ফুলা জখম হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচুয়ার বাসায় বৃহস্পতিবার দুপুরে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।

Model Hospital

বৃহস্পতিবার বাদ আসর জানাযা শেষে মরহুমের লাশ সফিবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কর্মস্থল তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,কর্মচারী,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের মৃত্যুতে তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারী,সহাকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ শোকহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital