বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের ইফতার মাহফিল

মেধাবী গরীব ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহযোগিতা করতে হবে : ডিসি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১০:০২ পিএম
মেধাবী গরীব ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহযোগিতা করতে হবে : ডিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শওকত জামিল সৈকত, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আই আই টির অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন সরকার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের সভপতি জহিরুল ইসলাম মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্নবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রনব কুমার দে।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে যে চাঁদপুরের এতজন ছাত্রছাত্রী রয়েছে। সেটা আজকের এই অনুষ্ঠানে না আসলে হয়তো জানতে পারতাম না। এটি অত্যান্ত ভালো একটি উদ্যোগ। এতে করে একই জেলার শিক্ষার্থীরা একটি প্লাটফর্মে থেকে তাদের শিক্ষা কার্যক্রমকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারবে।
তিনি আরো বলেন, চাঁদপুরে যারা মেধাবী গরীব ছেলে মেয়ে রয়েছে, যারা আর্থিক ভাবে দুর্বল থাকার কারনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেনা। তাদেরকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সহযোগিতা করতে হবে। এমন সব ভালো ভালো কাজের মাধ্যমে আপনাদের সংগঠনটি আরো অনেক দুর এগিয়ে যাবেন। আপনাদের এই সংগঠনটি আরো সুদীর্ঘ হোক, আরো মুজবুত হোক এমনটাই প্রত্যাশা করছি।
ইফতার মাহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital