বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নুরুল্লাহপুর বুদা গাজী বাড়ির পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:৪৮ পিএম
নুরুল্লাহপুর বুদা গাজী বাড়ির পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুরুল্লাপুর বুদা গাজী বাড়িতে পারিবারিক ভাবে বাইতুল মামুর পাঞ্জেগানা মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে ইফতারের পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়েত ইসলামী সেক্রেটারি অ্যাডঃ শাহজাহান মিয়া।
ইফতার মাহফিলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির হিসার রক্ষক কর্মকর্তা মোঃ ফারুক গাজীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সেলিম মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডঃ কাইয়ুম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বকাউল, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়েত ইসলামের সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক আল আমিন,  জামায়েত ইসলামী নেতা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম ও এতিমখানা মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলনা ইব্রাহীম করিম।
ইফতার মাহফিলে এলাকার সর্বজনীয় মানুষ অংশগ্রহণ করেন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital