নুরুল্লাহপুর বুদা গাজী বাড়ির পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:৪৮ পিএম
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুরুল্লাপুর বুদা গাজী বাড়িতে পারিবারিক ভাবে বাইতুল মামুর পাঞ্জেগানা মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে ইফতারের পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়েত ইসলামী সেক্রেটারি অ্যাডঃ শাহজাহান মিয়া।
ইফতার মাহফিলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির হিসার রক্ষক কর্মকর্তা মোঃ ফারুক গাজীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সেলিম মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডঃ কাইয়ুম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বকাউল, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়েত ইসলামের সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক আল আমিন, জামায়েত ইসলামী নেতা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম ও এতিমখানা মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলনা ইব্রাহীম করিম।
ইফতার মাহফিলে এলাকার সর্বজনীয় মানুষ অংশগ্রহণ করেন








