বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১:২৪ এম
মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সোমবার (৩১ মার্চ) বিকেলে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
গত ২১ মার্চ শুক্রবার আত্মপ্রকাশ হওয়া মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন। সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত এই সংগঠনটির সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা করা হয়।
এর মধ্যে সংগঠনটি পরিচালনার লক্ষ্যে কমিটি গঠনের বিষয়েও আলোকপাত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। পুরোনো বন্ধুদের নতুন করে পেয়ে ক্যামেরাবন্দি করে রাখেন তারা। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।
এসময় উপস্থিত ছিলেন মহামায়া-৯৭ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান হীরা, মাহফুজ পাটোয়ারী, শাহজালাল খোকা, সাজ্জাদুল হক সোহাগ, প্রণয় রায়, মশিউর রহমান (খালেদ), শাহাদাত হোসেন মিঠু, মজিবুর রহমান, জাকির হোসেন, জসিম পাটওয়ারী, কাদির হোসেন, জসিম হোসেন হৃদয়, আলমগীর হোসেন সরকার ও তারেক হোসেন সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।
সম্প্রতি আমাদের ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এর মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা সহ দেশের বিভিন্ন দুর্যোগ মুহুর্তেও ভূমিকা রাখা হবে বলে জানান তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital