বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায়

উন্নত জাতি ও দেশ গঠনে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য : আলহাজ্ব এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ এম
উন্নত জাতি ও দেশ গঠনে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য : আলহাজ্ব এম এ হান্নান
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, উন্নত জাতি ও দেশ গঠনে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য এ কথা আমরা প্রায় প্রতিনিয়ত শুনে থাকি। একটি দেশের জনসমষ্টিকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা মানেই মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। যতক্ষণ তা অর্জিত না হয় ততক্ষণ এর বিরূপ প্রভাব জাতির জন্য বোঝা স্বরূপ। তাই জাতীয় উন্নয়নে মানব সম্পদ উন্নয়নের বিকল্প নেই। আর মানব সম্পদ উন্নয়নে শিক্ষাই একমাত্র প্রধান ভূমিকা রাখে। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।
বিকেলে ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বপনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্র করে চলছে। বর্তমান সরকারকে নানা ভাবে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই এ সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য রোড ম্যাপ দেওয়া।
ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আমিন মিয়া, প্রবাসী ও সমাজ সেবক  মো. রুবেল পাটওয়ারী, জসিম উদ্দিন মিজি, মো. জুটন তালুকদার ও জাহাঙ্গীর মিজির সার্বিক পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, অভিভাবক ফারুক আহমেদ মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, স্বাস্থ্য ও পরিকল্পনা সম্পাদক সাবের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম ভূঁইয়া, শাহাবুদ্দিন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সানজিদ হৃদয়, ক্রীড়া সম্পাদক ইয়াসিন গাজী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাগর প্রমূখ।
উল্লেখ্যঃ বৃত্তি পরীক্ষায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।