বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কচুয়া বিএনডি ফোরাম স্কুলের শিক্ষাবৃত্তি প্রদান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ এম
কচুয়া বিএনডি ফোরাম স্কুলের শিক্ষাবৃত্তি প্রদান
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী  শিশু বিদ্যা প্রতিষ্ঠান বিএনডি ফোরাম স্কুলের শিক্ষাবৃত্তি প্রদান, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  দুপুরে বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআরবি ক্যাবলস লিমিটেডের মার্কেটিং ডাইরেক্টর ও কচুয়ার কৃতি সন্তান শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনি।
বিদ্যালয়ের  সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বিএনডি ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জীবন কানাই সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ ,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো : আমির হোসেন,সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম, সামাজিক সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম রনি, সমাজসেবক ডাঃ মাসুদুর রহমান বাবুল,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সুনিল চন্দ্র বাইন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সুমন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু।
বক্তব্য রাখেন,বিএনডি ফোরামের সহসভাপতি সুকেন সরকার,অর্থ সম্পাদক বিধান সরকার,তথ্য ও গবেষনা সম্পাদক সোহাগ দাস,প্রধান শিক্ষক প্রান্ত সরকার,শিক্ষার্থী মো: আদনান মজুমদার  প্রমুখ।
এসময় বিএনডি ফোরামের সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital