বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গন্ধর্ব্যপুর উত্তর বিএনপি নেতৃবৃন্দের সাথে মমিনুল হকের ঈদ শুভেচ্ছা বিনিময় 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:৪১ এম
গন্ধর্ব্যপুর উত্তর বিএনপি নেতৃবৃন্দের সাথে মমিনুল হকের ঈদ শুভেচ্ছা বিনিময় 
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে  ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হক।
বুধবার বিকালে ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যবসায়িক কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 সভায সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার।
সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাবিবুল্লাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলী আকবর শেখ, বিএনপি নেতা ইব্রাহিম খলিল, মহাসিন বেপারি, খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন যুবদলের সাবেক  সভাপতি মহিউদ্দিন মাইনু,সাবেক   সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিয়াজী, যুবদল নেতা কামাল হোসেন, ছাত্রনেতা তুষারসহ ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ইঞ্জিনিয়ার মমিনুল হক দল পরিচালনায় এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচনের প্রস্তুতি নিতে সকলের প্রতি আহ্বান জানান। নেতাকর্মীদেরকে সকল অপকর্ম থেকে দূরে থেকে জনগণের আস্থা অর্জনের কাজ করার আহ্বান জানান তিনি।
সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital