বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্লাটিনাম জুবিলী উদযাপন

কচুয়া দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:২৫ পিএম
কচুয়া দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি

কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে এই স্লোগানে চাঁদপুরের কচুয়ার  ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী
উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ হয়ে উঠে মিলনমেলায়।
বৃহস্পতিবার দিনব্যাপী চাঁদপুরের কচুয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিক উল্ল্যাহ।
দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও ডাঃ জাহিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটির সভাপতি  আব্দুল ওয়াদুদ মজুমদার ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।  একটা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মিয়া, প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সেলিম বকাউল, বিগ্রেডিয়ার জেনারাল সাখাওয়াত হোসেন, আব্দুল হান্নান মজুমদার, বোরহানউদ্দিন মজুমদার, আব্দুর রাজ্জাক তফাদার, রাসেল পাটোয়ারী সহ শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital