শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে সরকারী রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:১১ পিএম
হাইমচরে সরকারী রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
হাইমচর উপজেলার আলগী বাজার থেকে তেলীর মোড় সড়ক ও বায়তুল আমান মসজিদ হতে কালা চকিদার মোড়ের সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে একটি বানিজ্যিক আবাসিক বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়েজ স্কুল ও গার্লস স্কুলের মধ্যবর্তী মসজিদের বিপরীত পাশে এলজিইডির পিচঢালা রাস্তার শোল্ডার পিচঢালার সীমানা লাগোয়া ভবন নির্মান করা হচ্ছে, যা ইতিমধ্যে তিনতলা পর্যন্ত দৃশ্যমান। এলজিইডির নীতিমালা অনুযায়ী পিচঢালার শোল্ডার ও সীমানা হতে অন্তত দের মিটার দুরত্বে ভবন নির্মান করতে হয়। কিন্তু ভবনটি এমনভাবে নির্মান করা হচ্ছে, যা মৌজা ম্যাপ অনুযায়ী সরকারী রাস্তার অন্তত এক- তৃতীয়াংশ ও এলজিইডির পিচঢালার শোল্ডার / সীমানা সম্পূর্ণভাবে দখল হয়ে যাচ্ছে।

ইতিমধ্যে ভবনের মালিক রাস্তা উদ্বোধনের নামফলকটি ভেঙ্গে ফেলেছেন। এলাকাবাসী আপত্তি জানানো সত্বেও জমির মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার অবৈধ ভবন নির্মান বন্ধ করেনি। উপরন্তু রাস্তার অর্ধেকের বেশী দখল করে ইট, বালু, রড রেখে নির্মান কাজ করার কারনে একদিকে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রাস্তার পিচঢালা নষ্ট হচ্ছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায়, নিয়মিত চার পাঁচ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন, কিন্তু এই ভবন মালিকের অবৈধ দখলের কারনে এই ১০ ফুট প্রস্তের পিচঢালা রাস্তায় একসাথে দুটি অটোরিকশা অতিক্রম করতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, আমরা সামাজিকভাবে ভবন মালিককে সরকারি রাস্তার দখল ছেড়ে ভবন নির্মান করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি কোন কর্নপাত করেনি, উল্টো আমাদেরকে পরোক্ষভাবে হুমকি প্রদান করেন।

Model Hospital

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত ভবন মালিক মো. নেছার উদ্দিন জানান আমার জায়গা, আমার যা মন চায় তাই করবো। কিন্তু সরকারী রাস্তার একাংশ কেন দখল করেছেন, এই প্রশ্ন করলে কোন উত্তর দেননি।

উল্লেখ্য: স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীদের দাবি নেছার উদ্দিন কোন ধরনের ভবন নির্মানের প্লান প্রনয়ন ও সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষের নিকট থেকে প্লান পাশ ও ছাড়পত্র ব্যতীত সম্পূর্ণ অবৈধ ও ঝুকিপূর্ণ ভবন নির্মান করছেন। সরকারী রাস্তা উদ্ধার করে জনগনের চলাচলের পথ সুগম করার জন্য এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital