হাইমচরে সরকারী রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়েজ স্কুল ও গার্লস স্কুলের মধ্যবর্তী মসজিদের বিপরীত পাশে এলজিইডির পিচঢালা রাস্তার শোল্ডার পিচঢালার সীমানা লাগোয়া ভবন নির্মান করা হচ্ছে, যা ইতিমধ্যে তিনতলা পর্যন্ত দৃশ্যমান। এলজিইডির নীতিমালা অনুযায়ী পিচঢালার শোল্ডার ও সীমানা হতে অন্তত দের মিটার দুরত্বে ভবন নির্মান করতে হয়। কিন্তু ভবনটি এমনভাবে নির্মান করা হচ্ছে, যা মৌজা ম্যাপ অনুযায়ী সরকারী রাস্তার অন্তত এক- তৃতীয়াংশ ও এলজিইডির পিচঢালার শোল্ডার / সীমানা সম্পূর্ণভাবে দখল হয়ে যাচ্ছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, আমরা সামাজিকভাবে ভবন মালিককে সরকারি রাস্তার দখল ছেড়ে ভবন নির্মান করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি কোন কর্নপাত করেনি, উল্টো আমাদেরকে পরোক্ষভাবে হুমকি প্রদান করেন।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত ভবন মালিক মো. নেছার উদ্দিন জানান আমার জায়গা, আমার যা মন চায় তাই করবো। কিন্তু সরকারী রাস্তার একাংশ কেন দখল করেছেন, এই প্রশ্ন করলে কোন উত্তর দেননি।
উল্লেখ্য: স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীদের দাবি নেছার উদ্দিন কোন ধরনের ভবন নির্মানের প্লান প্রনয়ন ও সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষের নিকট থেকে প্লান পাশ ও ছাড়পত্র ব্যতীত সম্পূর্ণ অবৈধ ও ঝুকিপূর্ণ ভবন নির্মান করছেন। সরকারী রাস্তা উদ্ধার করে জনগনের চলাচলের পথ সুগম করার জন্য এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।








