বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে দিনব্যাপী পারিবারিক মিলন মেলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১০:১১ পিএম
চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে দিনব্যাপী পারিবারিক মিলন মেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে শহরে বসবাসরত রুকন (সদস্য) দের নিয়ে ৫ মার্চ শনিবার চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে দিনব্যাপী পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।

শেষ বিকেলে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মিলন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর শহর জামায়াত আমির অ্যাড. মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী শেখ মোঃ বেলায়েত হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুর রহমান বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ ওসমানী, সিলেট ওসমানি মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি চাঁদপুরের কৃতি সন্তান ডা. মোঃ গালিব ও চাঁদপুর শহর ছাত্রশিবিরি সভাপতি মোঃ মহরম আলী প্রমূখ।

Model Hospital

এসময় প্রধান অতিথি বলেন, ‘ অনেক রক্তের বিনিময়ে দেশ সৈরাচার মুক্ত হলো। কিন্তু জুলাই বিপ্লবে শহীদ পরিবারে আজ কোন ঈদের আনন্দ নেই। ঐসব পরিবারের মধ্যে আজ কান্না আর আহাজারী ছাড়া আর কিছুই নেই। ঐসব পরিবারকে রেখে আমরা কিভাবে ঈদের আনন্দ করি। আজ আমরা মুক্ত আকাশের নিচে ঈদের আনন্দ উপভোগ করছি জুলাই বিল্পবে শহীদেরা রক্ত দিয়েছে বলেই। আমরা ঐসব শহীদদের জন্য মহান আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা প্রার্থনা করছি এবং তাদের পরিবার যেন ধর্য্য ধারণ করতে পারে সেই তাওফিক তাদেরকে যেন মহান আল্লাহ তাদেরকে দান করেন সেই দোয়া করছি।’

দিনব্যাপী পারিবারিক মিলন মেলা গতকাল সকাল ৮ টায় চাঁদপুর বড়ো স্টেশন তিন নদীর মোহনা পর্যটন এলাকা থেকে শুরু হয়। সবাই ট্রলারযোগে রাজরাজেশ্বর নদী তীরবর্তী এলাকায় পৌঁছালে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান। এরপর সেখানে সবাই বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগীতায় অংশ নেন।

অনুষ্ঠানে বিজয়ীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

বিকাল ৫ টায় অনুষ্ঠান সম্পন্ন হলে পুনরায় ট্রলারযোগে চাঁদপুর বড়ো স্টেশন এলাকায় এসে উক্ত ভ্রমনের সমাপ্তি ঘোষণা করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মোঃ শাহজাহান খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।