শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মফস্বল সাংবাদিক ফোরামের শাহরাস্তি সভাপতি হুমায়ুন, সম্পাদক রুহুল ও সাংগঠনিক হামজা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৭:০২ পিএম
মফস্বল সাংবাদিক ফোরামের শাহরাস্তি সভাপতি হুমায়ুন, সম্পাদক রুহুল ও সাংগঠনিক হামজা
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) শাহরাস্তি উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের ট্রাস্টি বোর্ডের‌ চেয়ারম্যান আহমেদ আবু জাফরের স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী হুমায়ুন কবির এবং সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা। সহ-সভাপতি হিসেবে আছেন মোঃ নোমান হোসেন আখন্দ ও মোঃ মনিরুজ্জামান মনির।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহবুব হাসান বাবলু ও মোঃ আমরুজ্জামান সবুজ।
কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রাফিউ হাসান হামজা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নূরে আলম। কোষাধ্যক্ষ পদে আছেন মোঃ হেলাল উদ্দিন এবং সহ-কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইমতিয়াজ সিদ্দিকী তোহা। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ মাহবুব আলম সুমন। এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন মোঃ গিয়াসউদ্দিন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে আছেন মোঃ শাখাওয়াত হোসেন। ক্রীড়া সম্পাদক পদে মোঃ আবুল হায়দার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউসুফ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুজ্জামান শান্ত। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন কাজী মাসুদুর রহমান।
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোঃ আবুল কালাম, মোঃ হাবিবুর রহমান, দুলাল চন্দ্র ঘোষ, জাকির হোসেন নয়ন, মোঃ আব্দুল কাইয়ুম রিপন, মোঃ সাদ্দাম হোসেন এবং মোঃ জাকারিয়া আলম।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন বলেন, “এই কমিটি সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আমরা সবাই মিলে একটি দায়িত্বশীল, গতিশীল ও গণমুখী সংগঠন গড়ে তুলতে বদ্ধপরিকর।”
নতুন কমিটির মাধ্যমে শাহরাস্তি উপজেলার সাংবাদিক সহ জাতীয় পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital