বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রইস উদ্দিনকে হত্যার বিচারের দাবীতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:৪২ পিএম
রইস উদ্দিনকে হত্যার বিচারের দাবীতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল

গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. রইস উদ্দিনকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ মে সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে হাজীগঞ্জ বড় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা নাজমুল হক আখন্দ নক্সবন্দী, হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন মিয়াজী, ইমামে রাব্বানী দরবার শরীফের ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী প্রমুখ।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত হাজীগঞ্জ উপজেলা সদস্য মহিউদ্দিন আল আজাদের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী নকশেবন্দী।

Model Hospital

এ সময় হাজীগঞ্জ উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ , আহলে সুন্নাত ওয়াল জামা’আত সহ হাজারো সুন্নী জনতা মিছিলে অংশ নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital