বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘অরুণোদয়’ পত্রিকার নির্বাহী সম্পাদক আল আমিন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:৪৭ পিএম
‘অরুণোদয়’ পত্রিকার নির্বাহী সম্পাদক আল আমিন মিয়াজী

জাতীয় সাপ্তাহিক ‘অরুণোদয়’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চাঁদপুরের প্রগতিশীল সাংবাদিক, সাহিত্যিক,স্বেচ্ছাসেবী ও সংগঠক আল আমিন মিয়াজী। তিনি ০৪ মে, রবিবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।

আল আমিন মিয়াজী সাংবাদিকতা, সাহিত্যচর্চা, স্বেচ্ছাসেবক হিসেবে মানবিক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার পৌরসভাধীন ০২ নং ওয়ার্ডের ধনারপাড় মিয়াজী বাড়িতে ৩১ ডিসেম্বর, ১৯৯১ খ্রি. তারিখে জন্মগ্রহণ করেন।নিজ গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন মুন্সীরহাট কলেজে। এরপর চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করে মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ থেকে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন ঢাকা ল’ কলেজ থেকে এল এল বি প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিক, লেখক ও সংগঠক আল আমিন মিয়াজী ২০১০ সালে প্রথম চাঁদপুর কন্ঠ পত্রিকার “পাঠক ফোরাম” বিভাগে লেখালেখির মাধ্যমে সাহিত্যাঙ্গণে পদচারণা শুরু করেন। এই সময় তিনি লেখালেখির পাশাপাশি সংস্কৃতি, স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজেও জড়িয়ে পড়েন। ২০১৩ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রংধনু, চাঁদপুরের কার্যক্রম শুরু করেন। একই বছর ০১জুন তারিখে তিনি অঙ্গীকার বন্ধু সংগঠন প্রতিষ্ঠা করেন। লেখালেখির হাতেখড়ি থেকে সাংবাদিক বন্ধুদের পরামর্শে সাংবাদিকতায় যুক্ত হন আল আমিন মিয়াজী। তিনি চাঁদপুর টাইমস পত্রিকায় মতলব প্রতিনিধি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর দৈনিক সুদিপ্ত চাঁদপুর এর স্টাফ রিপোর্টার, দৈনিক আদি বাংলা পত্রিকায় বিভাগীয় সম্পাদক, নিউজ পোর্টাল ‘প্রিয় সময়’ এর স্পেশাল করেসপন্ডেন্ট, প্রাইম টিভির বিশেষ প্রতিনিধি, বাংলা রিপোর্টের স্টাফ রিপোর্টার এবং দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা -এর সভাপতি, সাহিত্য মঞ্চ চাঁদপুর-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবৃত্তি সংগঠন সনক-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।

Model Hospital

নতুন দায়িত্ব নিয়ে আল আমিন মিয়াজী বলেন—“অরুণোদয় একটি মুক্তচিন্তার প্ল্যাটফর্ম। আমি চাই এটি শুধু সংবাদ নয়, সমাজে ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক হোক। এই যাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

পত্রিকার প্রধান সম্পাদক সাঈয়েদুল আরেফিন শ্যামল তাঁর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আল আমিন মিয়াজীর নেতৃত্বে অরুণোদয় আরও সাহসী, মননশীল ও তরুণদের জন্য উন্মুক্ত এক মঞ্চে পরিণত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital