শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়া থানায় জানুয়ারি মাসে বিভিন্ন মামলায় ১০৩ আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ পিএম
কচুয়া থানায় জানুয়ারি মাসে বিভিন্ন মামলায় ১০৩ আসামী আটক

মো. রাছেল : কচুয়া থানার মাসিক অপরাধ হালচিত্রে গত জানুয়ারী মাসের ৩৪ টি রুজু ও ৪৮ টি ওয়ারেন্ট ভুক্ত মামলায় ১০৩ আসামীকে আটক করেন থানা পুলিশ। গত জানুয়ারী মাসে ৮ লক্ষ ৫শ টাকার মূল্যের বিভিন্ন প্রকার মাদক জাতীয় দ্র্যাবদি উদ্ধার করেছে র‌্যাব ও থানা পুলিশ। এই মাসে কোন অপমৃত্যু মামলা দায়ের করা হয়নি।

গত জানুয়ারী মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ৫৫ পিস এবং গাঁজা ৯ কেজি ৫’শ গ্রাম উদ্ধার করেছে। একই মাসে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল এবং গাঁজা ১০ কেজি উদ্ধার করেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, বিভিন্ন প্রতিকুলতা উপেক্ষা করে বৃহত্তর থানা এলাকায় স্বল্প সংখ্যক পরিবহন ও ফোর্স নিয়ে থানার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তার মধ্যেও অফিসারদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে থানার আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, পুলিশের পাশাপাশি সচেতন মহল তথ্য ও সার্বিক ভাবে সহযোগীতায় আইন-শৃংখলা পরিস্থিতি ভালো রয়েছে।

Model Hospital

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।