বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর নৌ থানায় প্রবেশ করে পুলিশের উপর হামলা, গ্রেফতার ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৩ পিএম
চাঁদপুর নৌ থানায় প্রবেশ করে পুলিশের উপর হামলা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন অপরাধে একাধিক মামলার সংঘবদ্ধ আসামীরা চাঁদপুর নৌ থানায় প্রবেশ করে পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্বপন নামে বালু ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর নৌ থানার ভিতরে এই ঘটনা ঘটে।

বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনায় নৌ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলী আকবার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে পলাশ হোসেন (৩২), একই এলাকার মৃত আক্তার মোল্লার ছেলে মোঃ তাজমির মোল্লা (২৮) ও ইব্রাহিম পাটওয়ারীর ছেলে রাব্বী পাটওয়ারী (৩০)।

এছাড়া আমান উল্লাহর ছেলে মোঃ আল আমিন (৩২) সহ অজ্ঞাতনামা আরেক আসামী পলাতক রয়েছে।

Model Hospital

আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলী আকবর বাবুল, কন্সটেবল মোঃ ইউনুছ ও অফিস সহকারী রাকিব। আহত পুলিশ সদস্যরা রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলে চিকিৎসা নেন।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলী আকবর বাবুল মামলার বিবরণে উল্লেখ করেন, ঘটনার সময় মো. স্বপন ফরাজী (৪২) নামের বালু ব্যবসায়ী হঠাৎ করে ‘আমাকে বাঁচান বাঁচান’ বলে চিৎকার দিয়ে ওসির কক্ষে প্রবেশ করার চেষ্টা করে। তখন ওই কক্ষের সামনে থাকা কন্সটেবল মো. ইউনুছ তাকে প্রবেশ করতে বাঁধা দেয়। এরই মধ্যে গ্রেফতারকৃত আসামীরা ইউনুছকে ধাক্কা দিয়ে ওসির কক্ষে প্রবেশ করে স্বপনকে মারধর করতে থাকে। ওই অবস্থায় আলী আকবরসহ অন্য পুলিশ সদস্যরা তাদের মারধর থামাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। আসামীরা খারাপ ভাষায় গালমন্দ করে এবং পুলিশকে হুমকি ধমকি দেয়। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম। তাকেও দেখে নেবার হুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ওসি চাঁদপুর মডেল থানার সহায়তা চান। পরে মডেল থানা পুলিশের সহায়তায় হামলকারীদের আটক করতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে আল-আমিনসহ আরো দুই হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, হামলাকারীরা চিহ্নিত অপরাধী। তারা আমার কক্ষে প্রবেশ করে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, নিয়ন্ত্রণ করতে না পেরে মডেল থানায় সংবাদ দেই। মডেল থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখেছি তারা প্রত্যেকেই বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামী। স্বপন নামে ওই ব্যাক্তি তাদের মার খেয়ে থানায় এসে প্রবেশ করে। তাকে বাঁচাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়। হামলাকারী ৩ জন গ্রেফতার আছে। মামলা হয়েছে। জড়িত বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম
প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে মোহাম্মদ সিরাজুল ইসলাম একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রভাতী ইন্স্যুরেন্সে ২২ বছরের বেশি সময় ধরে কর্মরত। দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, ব্যবসা উন্নয়ন ও গ্রাহকসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, তাঁকে ডিএমডি হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেছেন। তাঁর সিএ (কোর্সেস কমপ্লিটেড) ও এলএলবি ডিগ্রিও রয়েছে। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বীমাসংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন।

Model Hospital

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি দেশের নন-লাইফ বীমা খাতের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। কোম্পানিটির ক্রেডিট রেটিং এএএ।