বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কচুয়া গোহট উত্তর ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
কচুয়া গোহট উত্তর ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরেজমিন তদন্তে যোগ্য বিবেচিত হওয়ার পরও  ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর এবং মজুমদার টেন্ডার্স দুই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অন্য এক প্রতিষ্ঠান শাকিল ষ্টোর ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠে।
জানা গেছে, টিসিবি ডিলার নিয়োগে গোহট উত্তর ইউনিয়নে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়োগে আবেদন করেন। তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মজুমদার টেন্ডার্স, ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর এবং মেসার্স শাকিল ষ্টোর । তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠান সঠিক কাগজপত্র থাকলেও মেসার্স শাকিল ষ্টোর কাগজপত্র গরমিলের অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, টিসিবি ডিলার নিয়োগে আবেদনের প্রেক্ষিতে সরজমিনে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে আসলে এই ইউনিয়নে মেসার্স শাকিল ষ্টোর নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান পায়নি । তদন্ত কর্মকর্তা মজুমদার টেন্ডার্স এবং ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর ব্যবসা প্রতিষ্ঠানের সকল কাগজপত্র যাচাই বাছাই করে পাওয়া সত্ত্বেও তদন্ত কর্মকর্তাদের বিবেচিত হওয়ার পরও শাকিল ষ্টোর ডিলার নিয়োগ দেওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে। যেখানে দুই প্রতিষ্ঠানে স্থানীয় প্রশাসনসহ তদন্ত কর্মকর্তারা সুপারিশ করার পরেও সুপারিশ প্রাপ্তহীন একটি প্রতিষ্ঠান কিভাবে টিসিবি ডিলার নিয়োগ পায় ?
স্থানীয় ব্যবসারে আরো দাবি করেন, মেসার্স সাকিল ষ্টোর ডিলার নিয়োগে তার গোহট উত্তর ইউনিয়নের খিলার বাসিন্দা হলেও তার দোকানের ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র তেমন দেখাতে পারেনি।
টিসিবি ডিলার নিয়োগের তদন্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মোঃ নাহিদ  ইসলাম জানান, কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর  ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠান আবেদন করেন।
সরেজমিনে গিয়ে তিনটি ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে  মজুমদার টেন্ডার্স এবং ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যায়। মেসার্স শাকিল নামে ষ্টোর কোন ব্যবসা প্রতিষ্ঠান ওই ইউনিয়নে পাওয়া যায়নি। এছাড়াও মেসার্স শাকিল ষ্টোর ব্যবসা  প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক ডকুমেন্ট দেখাতে পারেননি। মজুমদার টেন্ডার্স এবং ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর  ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক থাকায় ওই দুই প্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসন সুপারিশ করেন।
মেসার্স সাকিল ষ্টোরের স্বত্বাধিকারী শাকিল হোসেন জানান, আমার সকল কাগজপত্র সঠিক এবং  ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।