বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একটু সহায়তা পেলেই পরিবার নিয়ে ঘুড়ে দাঁড়াতে পারবে সেন্টু গাজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৫৬ পিএম
একটু সহায়তা পেলেই পরিবার নিয়ে ঘুড়ে দাঁড়াতে পারবে সেন্টু গাজী
রাজপথে সরব উপস্থিতি রাখা বিএনপির নিবেদিত কর্মী চাঁদপুর শহরের সেন্টু গাজী একটু সহায়তা পেলেই পরিবার পরিজন নিয়ে ঘুড়ে দাঁড়াতে পারবেন। তিনি জাতীয়তাবাদী বাস্তুহারা কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
১৭ মে শনিবার রাতে এক সাক্ষাৎকারে তিনি নিজের আর্থিক দৈন্যদশা তুলে ধরেন।
জানা যায়, সেন্টু গাজী(৪০) হচ্ছেন চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডের বকুলতলা গ্রামের হাকিম গাজী ও লতুবা বেগমের ছেলে। বর্তমানে স্ত্রীসহ তার চিলেকোঠাময় একটি ঘরের সংসারে গণি স্কুলে পড়ুয়া এক ছেলে এবং মাদ্রাসায় পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে। টাকার অভাবে সাংগঠনিক কাজও তিনি অনেকটা ধীর গতিতে চালাচ্ছেন। জেলা বাস্তুহারা কমিটির এই নেতা সেন্টু গাজী বলেন, জিয়াউর রহমানের আদর্শকে লালন করে দীর্ঘদিন যাবৎ সংগঠন করছি। গেলো ১৫/১৬ বছরে কত রকমের যে নির্যাতনের স্বীকার হয়েছি তা বলে শেষ করা সম্ভব নয়। এখন নতুন বাংলাদেশে একটু স্বস্তিতে বাঁচতে চাই এবং সংগঠনকে এগিয়ে নিতে চাই।
সেন্টু গাজী বলেন, আমাদের সংগঠনের মাধ্যমে মানুষকে সাবলম্বী করা এবং যাদের বাড়ীঘর নেই তাদের নিয়ে কাজ করে থাকি। আমি প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছি। এখন খুব অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছি। আমার ছেলে মেয়ের লেখা পড়ার খরছ চালাতে কষ্ট হচ্ছে।
আমার একটা নতুন অটো গাড়ী হলে সংসারটা ভালো চালাতে পারতাম। বেশ কয়েকটি উপজেলার কমিটিও গুছিয়ে রেখে একটি মিটিং করার মতো অবস্থায় না থাকায় সাংগঠনিক কাজও দুর্বল অবস্থায় রয়েছে। যদি জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আমার এই দৈন্যদশার কথা শুনে আমাকে সাবলম্বী করতে একটি অটো বাইকসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে এগিয়ে আসেন তাহলে কৃতজ্ঞ থাকতাম।
একই সাথে প্রশাসনের কাছেও আমাকে আর্থিকসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার জন্য করজোড়ে অনুরোধ জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital