শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের শুভ উদ্বোধন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:০৬ পিএম
কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের শুভ উদ্বোধন

কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট ওরিয়েন্টেশন ক্লাস শেষে মুনাজাতরত অবস্থায় অতিথিবৃন্দরা।

“কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই, কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে” এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া রোড হাজী আলী আজ্জম ভবনের ৩য় তলায় ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী দুলাল রায়ের সভাপতিত্বে ও ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।

তিনি বলেন, আমরা একবিংশ শতাব্দীতে অবস্থান করছি, যে শতাব্দীকে বলা হয় তথ্য ও প্রযুক্তির যুগ। এই যুগে টিকে থাকতে হলে কম্পিউটার ও আইসিটি জ্ঞান অপরিহার্য। এই প্রেক্ষাপটেই এই ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের, যুব সমাজকে এবং আগ্রহী জনসাধারণকে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসার সহকারি প্রভাষক শাখাওয়াত হোসেন, চাঁদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রাবেয়া খানম, তেতৈয়া হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ শাহজাহান, শ্রীরামপুর হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ জসীম উদ্দীন ও মোঃ শিব্বির।

Model Hospital

ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ মিয়া জানান, আমাদের এই সেন্টারে থাকছে যেমন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশনস, ফ্রিল্যান্সিং গাইডলাইনস এবং এর পাশাপাশি আমরা ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং, মেসন (রাজমিস্ত্রী) ,ওয়েল্ডিং, প্লাম্বিং, রড বাইন্ডিং ও পেইন্টিং কোর্স চালু করব। এই প্রতিষ্ঠান এর প্রশিক্ষনার্থীরা যাতে দেশের বাহিরে গিয়ে সর্বোচ্চ রেমিট্যান্স দেশে পাঠাতে পারে আমরা সেই ভাবে প্রশিক্ষনার্থীদের গড়ে তুলবো।

তিনি আরো বলেন, আমাদের প্রশিক্ষকরা অভিজ্ঞ এবং আন্তরিক। আমরা শুধু সার্টিফিকেট নয়, দক্ষতা গড়ে তোলার উপর সর্বাধিক গুরুত্ব দিই। আমি আশা করি, এই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজের ক্যারিয়ার গড়বে, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে স্বনির্ভর হবে, এমনকি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করবে। সবশেষে, আপনাদের সক্রিয় সহযোগিতা এবং দোয়া কামনা করছি, যেন এই সেন্টার দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। পালগিরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন, ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক শাহাবুদ্দিন পাটোয়ারী, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন,কচুয়া মডেল মসজিদ ইমাম মোহাম্মদ হোসেন সহ ওরিয়েন্টেশন সকল ছাত্র-ছাত্রীরা প্রমুখ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।