শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া সেই নবজাতক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪২ পিএম
মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া সেই নবজাতক

নিজস্ব প্রতিবেদক : অবশেষে মায়ের কোলে ফিরেছে নবজাতক। চাঁদপুরে মতলব উত্তরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে তামান্না বেগম নিজের নবজাতক সন্তানকে বিক্রি করে দেন।

এমন ঘটনা ৩ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশক ও প্রচার হলে প্রশাসনের সহায়তায় শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।

জানা গেছে, চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানির পাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে আলমের সঙ্গে তামান্না বেগমের (২৮) বিয়ে হয়। বিয়ের পর এ দম্পতিকে অভিভাবকরা মেনে না নেওয়ায় তারা ছেংগারচর বারাআনি গ্রামে ভাড়া বাসায় থাকেন। তাদের দুই সন্তান রয়েছে।

Model Hospital

পূর্বের সংবাদটি পড়ুন… মতলব উত্তরে হাসপাতালের বিল পরিশোধ করতে সন্তান বিক্রি

তৃতীয় সন্তান প্রসবের সময় এলে স্বামী টাকাপয়সা জোগাড়ের জন্য বাড়ি থেকে চলে যান। এরই মধ্যে তামান্না বেগমের প্রসব বেদনা উঠলে তার মা ও স্বজনরা মিলে উপজেলার ছেংগারচর বাজারে অবস্থিত পালস্ এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গত ২৬ জানুয়ারি ভর্তি করেন। ওই দিনই অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়।

ছেলে সন্তান জন্ম নেওয়ার পর সব মিলিয়ে অপারেশন ও ওষুধপত্র এবং আনুসাঙ্গিক খরচ নিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। বিল ও নিজের চিকিৎসার খরচ বহন করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধের জন্য তামান্না বেগমকে চাপ দেয়। হাসপাতালের বিল পরিশোধ করতে কোনো উপায় না পেয়ে তামান্না বেগম তার নিজের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে বিল পরিশোধ করেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. শরিফুল হাসান বলেন, নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করার শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদটি পেয়ে খোঁজখবর নিয়ে নবজাতকের মা ও স্বজনসহ ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিই।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।