বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মমতাজ বেগম হত্যার ঘটনায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:২৬ পিএম
কচুয়ায় মমতাজ বেগম হত্যার ঘটনায় একজন গ্রেফতার

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে হত্যার ঘটনায় আবদুল কাদের (১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আবদুল কাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আবদুল কাদের উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে।

আগের সংবাদটি পড়ুন… কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হ ত্যা

বুধবার দিবাগত রাতে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে পাতার স্তুপে রাখা হয়। এ ঘটনায় ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতদের বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Model Hospital

ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজাখোঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত একটি হত্যা কান্ড। গ্রেফতারকৃত আবদুল কাদেরের কাছে বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital