বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড

কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হ ত্যা

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১:০৪ পিএম
কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হ ত্যা
চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তরা প্রবীণ নারী মমতাজ বেগম (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার (২৫ জুন ) দিবাগত রাতে উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মমতাজ বেগম চাপাতলী গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে মমতাজ বেগম একা ছিলেন। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে মাকে খুঁজে পাননি। বাসার দরজা খোলা ছিল এবং বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত অবস্থায় ছিল। পরে স্থানীয়রা রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢাকা অবস্থায় মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।
স্থানীয় বাসিন্দা মিলন জানান, ঘরে একটি রক্তাক্ত বটি দা পাওয়া গেছে এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি উল্লেখ করেন যে, দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রথমে ডাকাতির ঘটনা বলে মনে হলেও, বসতঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি, যা বিষয়টিকে আরও সন্দেহজনক করে তুলেছে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,  পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital