বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্যান্সারসহ ৬ ব্যাধিতে আক্রান্ত ৮৭ রোগী ও ৮৪ এতিম শিশুদের মাঝে

শাহরাস্তিতে সমাজসেবা অধিদপ্তরের ৫৩ লাখ টাকার অনুদান বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৯:৩৫ পিএম
শাহরাস্তিতে সমাজসেবা অধিদপ্তরের ৫৩ লাখ টাকার অনুদান বিতরণ
শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ৫৩লক্ষ ৫৮ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার, ৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিগার সুলতানা।
তিনি বক্তব্যে, অসুস্থ মানুষদের সহায়তায়  সরকারের এই অনুদানের টাকা  বিতরণ করতে পেরে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে অসুস্থদের চিকিৎস্বার্থে এই অনুদানের টাকা সঠিক ভাবে  ব্যবহারেরও পরামর্শ প্রদান করেন।
তিনি আরও জানান, জেলা কমিটির সদস্য হিসেবে এ অনুদান কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক রোগী অন্তর্ভুক্তির চেষ্টা অব্যাহত থাকবে। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের দুরারোগ্য ৬ ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা কর্মসূচির আওতায় শাহরাস্তি উপজেলায় মোট ৮৭ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা হারে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। যার  মধ্যে রয়েছেন: ৫৫ জন ক্যান্সার রোগী,৮ জন কিডনি রোগী, ৩ জন লিভার সিরোসিস রোগী,১১ জন স্ট্রোকে প্যারালাইজড রোগী, ৬ জন থ্যালাসেমিয়া রোগী,৪ জন জন্মগত হৃদরোগী।
এছাড়া, শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় উপজেলার ৫টি এতিমখানার ৮৪ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর জন্য ১০,০৮,০০০ (দশ লক্ষ আট হাজার) টাকা সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৫৩,৫৮,০০০ (তেপ্পান্ন লক্ষ আটান্ন হাজার) টাকার চেক বিতরণ করা হয়।
সুবিধা প্রাপ্ত ৫ টি এতিমখানা গুলো হল, শাহরাস্তি চিশতিয়া এতিমখানা, মনুমিয়া সুলতানা বালিকা এতিমখানা, শুচিপাড়া এতিমখানা, ভোলদীঘি এতিমখানা, নোয়াগাঁও  ইসলামিয়া সুফিয়া এতিমখানা।
অনুষ্ঠানে ইউএসডব্লিউ কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেনের সঞ্চালনায়  আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামছুল আমীন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুবিধাভোগী অসুস্থ অসহায় রোগীরা।
অনুষ্ঠানে এক উপকারভোগী আবেগঘন কণ্ঠে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তাকে আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital